ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

রিকশা চালায় আমাদের ছেলেপেলে, কাঁদলেন মির্জা ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০১৬
  • ৪৩৩ বার

রিকশা চালায় আমাদের ছেলেপেলেরা, করে হকারি। জনগণের কণ্ঠরোধ করতেই সরকার নতুন নতুন আইন করছে। যে আইনে এখন কথাও বলা যাবে না। বলেই কাঁদলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নতুন নতুন আইনে যাবজ্জীবন কারাদণ্ড, কোটি টাকা জরিমানাসহ বিভিন্ন বিধান রাখা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রতিদিন ক্রসফায়ার, একটা, দুটা, তিনটা, চারটা চলছে। যতজনকে সন্দেহজনকভাবে গ্রেফতার

করা হয়েছে, একটা লোক বেঁচে আছে? সবাইকে ক্রসফায়ার, গান ব্যাটলের অদ্ভুত সব গল্প, অলীক গল্প তৈরি করে তাদের মেরে ফেলা হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সিগন্যালে থামে গাড়ি। হকার ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে সব আসে, তাদের কিছু দিতে গেলেই বলে যে, স্যার, আমি বিএনপি করতাম লক্ষ্মীপুরে। এত মামলা যে, পালিয়ে চলে এসেছি, এখন হকারি করছি।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যারা রাজনীতি করি, তারা ধরে নিয়েছি শেষ জীবনেও হয়তো জেলে কাটাতে হবে। কারণ যে মামলা আছে, সেই মামলায় যদি ৫-১০ বছর করে জেল হয়, তাহলে হিসাব করেছি তখন ২৫০ থেকে ২৬০ বছর জেলে হবে।

দেশে রাজনৈতিক স্পেস নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের ঘুরে দাঁড়াতে হবে। কথা বলারও অধিকার নেই। কথা বললেই আটক হতে হয়। পল্টন ময়দান, মুক্তঙ্গনসহ রাজধানীর বিভিন্ন স্পটে এক সময় বিএনপি জনসভা করলেও এখন আর অনুমতি দেয়া হয় না।

তিনি বলেন, এই ভয়াবহ পরিস্থিতিতে আমরা আছি। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে (ডেইস) বলল আপনাদের সামনেই। দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

রিকশা চালায় আমাদের ছেলেপেলে, কাঁদলেন মির্জা ফখরুল

আপডেট টাইম : ১০:৪৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০১৬