ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ

জনগণ এখন আর নির্বাচনের কথা শুনতে চায় না : নজরুল ইসলাম খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০১৬
  • ৪১৩ বার

অপমৃত্যুর শিকার হয়ে দেশের সব গোরস্থানেই রয়েছে বিএনপি নেতাকর্মীদের কবর বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘দলটির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ আলোচনা সভার আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের এমন কোন থানা, জেলখানা নেই যেখানে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে রাখা হয়নি। এমন কোনো হাসপাতাল নেই যেখানে দলের নেতাকর্মীরা আন্দোলনে পঙ্গুত্ব হয়ে চিকিৎসা নেননি।

নির্বাচন

কমিশনের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, অথৈব নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ রুপে ধ্বংস করে ফেলেছে। জনগণ এখন আর নির্বাচনের কথা শুনতেই চায় না।

তিনি বলেন, কারণ এখন নির্বাচন মানেই হলো আগের রাতেই ভোটের বাক্স ভর্তি করা। শাষকগোষ্ঠী স্বাধীনতার সুবর্ণ ফসল গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে।

বিএনপির এই নেতা বলেন, সব মানুষের জীবনমান এখন অনিশ্চিত। কেউ নিশ্চিত নন কখন কি হবে?
মাদকাসক্ত অর্থনীতিকে মানুষ বানাতে বিএনপির ৩ বছর সময় লেগেছিল। আওয়ামী শাসন আমলে আওয়ামী লীগ সরকারই দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ান বানিয়েছিল।

নজরুল ইসলাম বলেন, স্বাধীনতার পর দেশের প্রথম গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে এই অবৈধ সরকারের কাছ থেকে দেশকে রক্ষা করা দলটির দায়িত্ব রয়েছে।

এ সময় তিনি বিএনপির সিনিয়র-যুগ্ম-মহাসচিব রিজভীসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গোলাম সরোয়ার, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, এনডিপির যুগ্ম-মহাসচিব শামসুল আলম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ

জনগণ এখন আর নির্বাচনের কথা শুনতে চায় না : নজরুল ইসলাম খান

আপডেট টাইম : ১১:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০১৬