ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পশ্চাদপদ জনগোষ্ঠীসহ সকলের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • ১৩৩ বার

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করার পাশাপাশি, সকল ধর্মের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নিরলস  কাজ করে যাচ্ছে।

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে ‘হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের মিশনের সভাপতি শ্রী পদ্মনাভ ঠাকুরের নেতৃত্ব একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব ব্রিফ করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ অত্যন্ত সৌহার্দ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে এবং নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সব ধর্মের মানুষের অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে তারা শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোঃ ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পশ্চাদপদ জনগোষ্ঠীসহ সকলের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪