ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইসরায়েলের ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪
  • ১৩৫ বার

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ’র বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ এনেছে তেল আবিব। এতে শিশুসহ ১২ জন নিহত হয়েছে। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে হিজবুল্লাহ’র পক্ষ থেকে এ হামলার দায় অস্বীকার করা হয়েছে। গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর তেল আবিবে যত হামলা হয়েছে, তার মধ্যে এই প্রথম কোনো হামলার দায় অস্বীকার করলো লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ।

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির মাজদাল সামসের ড্রুজ গ্রামের একটি ফুটবল মাঠে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে এই গোলান মালভূমি দখল করে নেয়। এটি দখলে ইসরায়েলের সিদ্ধান্তকে বিশ্বের অধিকাংশ দেশই স্বীকৃতি দেয়নি।

এদিকে, ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলায় হিজবুল্লাহকে দায়ী করে বিবৃতিতে দিয়েছে ইসরায়েল। এতে বলা হয়েছে, এ ঘটনার জন্য হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে, যা তারা কল্পনাও করছে না। ড্রুজ সম্প্রদায়ের সঙ্গে এক ফোনকলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কথা বলেন।

অন্যদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই হামলার সঙ্গে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর কোনো সম্পর্ক নেই।

ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিসেবা জানিয়েছে, ফুটবল মাঠে ওই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছে। হামলার সময় ফুটবল মাঠে অনেক শিশু ও কিশোর ছোটাছুটি করছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইসরায়েলের ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১২

আপডেট টাইম : ১১:০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪