ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাজার যুদ্ধ বন্ধ না হলে চুপ করে থাকব না: কমলা হ্যারিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • ১৪১ বার

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, গাজার এখনই যুদ্ধ বন্ধ না হলে তিনি চুপ থাকবেন না। এই যুদ্ধ বন্ধের সময় এসেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে কমলা হ্যারিস বলেন, ‘গাজার মানুষের অবর্ণনীয় দুর্দশার মধ্যে আমরা আমাদের বিবেককে অবশ হতে দিতে পারি না। আমি দৃঢ়ভাবে বলতে চাই, যুদ্ধ শেষ না হলে আমি চুপ করে বসে থাকব না।’

ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হ্যারিস সাংবাদিকদের জানান, তিনি বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে তার ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ করেছেন এবং তাকে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে।

কমলা হ্যারিস আরও বলেন, ‘ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে সেটা কিভাবে। গত ৯ মাস ধরে গাজায় যা ঘটছে তা ভয়ংকর। গাজা ট্র্যাজেডি থেকে আমরা চোখ ফিরিয়ে রাখতে পারি না। এত কষ্ট দেখে আমরা চুপ করে থাকতে পারি না।’

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে একবারও কমলা হ্যারিস ইসরায়েলের সমালোচনা করেননি বা দেশটির নেতৃত্বকে যুদ্ধ বন্ধে কোনো প্রকার চাপ দেননি।

তাই ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী মনোনীত হওয়ার দৌড়ে থাকা কমলার এমন কঠোর মন্তব্য বিশ্লেষকদের মাঝে গুঞ্জনের জন্ম দিয়েছে যে, কমলা হয়তো ইসরায়েলের ক্ষেত্রে বাইডেনের চেয়ে কঠোর অবস্থান নেবেন। তবে একদল বিশ্লেষক মনে করেন, কমলা প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ইসরায়েল ও মধ্যপ্রাচ্য বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি খুব একটা বদলাবে না।

অন্যদিকে গাজায় ইসরায়েলের চলমান সহিংসতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অপর প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ শিগগির শেষ করতে হবে। কারণ, এ ধরনের যুদ্ধ জনমনে ইহুদিবাদী রাষ্ট্রটির জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাজার যুদ্ধ বন্ধ না হলে চুপ করে থাকব না: কমলা হ্যারিস

আপডেট টাইম : ০৭:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪