ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রবি থেকে মঙ্গলবার নতুন সূচিতে চলবে অফিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • ১৩০ বার

আগামী তিন দিন সরকারি অফিস নতুন সূচিতে চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। আজ শনিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, আগামীকাল রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চলবে।

চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে ব্যাপক হতাহত ও সহিংসতার কারণে গত রবিবার থেকে মঙ্গলবার তিন দিন ছিল সাধারণ ছুটি। কারফিউ বা সান্ধ্য আইন চালু থাকলেও গত বুধবার থেকে সীমিত পরিসরে শুরু হয় সরকারি অফিস। গত বুধবার ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা ছিল অফিস।

ঢাকাসহ চার জেলায় আজও রয়েছে কারফিউ। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

কারফিউ কবে থেকে তুলে নেওয়া হতে পারে—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হলেই ধীরে ধীরে কারফিউ শিথিল করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রবি থেকে মঙ্গলবার নতুন সূচিতে চলবে অফিস

আপডেট টাইম : ০৭:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪