ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কারফিউ তুলে নেয়া হবে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪
  • ১২৭ বার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেয়া হবে। সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।

শুক্রবার রাতে নিজ বাসভবনে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারফিউ শিথিল করা যায় কিনা আমরা দেখছি। পুলিশ বিজিবি, সেনাবাহিনী কাজ করছে। জনজীবন স্বাভাবিক হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। জনগণকে ধৈর্য্য ধরতে হবে। এ বিষয়ে শনিবার আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত আসতে পারে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সৃষ্ট সহিংসতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের এত ক্ষয়ক্ষতির দায় কে নেবে?

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের হেফাজতে নেয়া প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদের ডেকে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সৃষ্ট সহিংসতার জেরে জনগণের জানমালের নিরাপত্তার জন্য গত ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার। এ সময় রোববার, সোমবার ও মঙ্গলবার ৩ দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কারফিউ তুলে নেয়া হবে কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০১:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪