ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আজ নেলসন ম্যান্ডেলার জন্মদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ১৪২ বার

আজ ১৮ জুলাই আশা ও ঐক্যের আরেক নাম নেলসন ম্যান্ডেলার জন্মদিন। তিনি সর্বকালের শ্রেষ্ঠ নেতাদের একজন।  নেলসন ম্যান্ডেলা তার জীবনের দীর্ঘ ২৭ বছর কাটিয়েছেন কারাগারে। পাড়ি দিয়েছেন হাজারো ঝড়-ঝঞ্ঝা।

১৯৬২ সালে ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার গ্রেপ্তার করে। ২৭ বছর কারাগারের জীবনে ১৮ বছরই ছিলেন দক্ষিণ আফ্রিকার কুখ্যাত রোবেন দ্বীপের কারাগারে।

প্রায় তিন দশক পর ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারিতে কারাগার থেকে মুক্ত পান তিনি। পরে ১৯৯৪ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক নির্বাচনে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এই অবিসংবাদিত নেতা। ন্যায়ের প্রতি অসামান্য অবদান রাখা এই নেতার আজ জন্মদিন।

বর্ণবাদবিরোধী অবিসংবাদিত এই নেতা ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেছিলেন। ২০০৯ সালে এই বিশেষ দিনকে ‘আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস’ হিসেবেও ঘোষণা করে জাতিসংঘ।

এছাড়া একই দিনে জন্মগ্রহণ করেছিলেন ইংরেজ দার্শনিক ও স্থপতি রবার্ট হুক। ১৬৬০ সালে বিজ্ঞানী হুক পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন। এটি হুকের সূত্র নামে পরিচিত।

২০১৩ সালের ৫ ডিসেম্বর গোটা দুনিয়ার কোটি কোটি ভক্তকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান এ কিংবদন্তী। এ সময় তার বয়স ছিল ৯৫।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আজ নেলসন ম্যান্ডেলার জন্মদিন

আপডেট টাইম : ১২:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪