ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে শনিরআখড়া রণক্ষেত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ১৬৪ বার

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে হামলা ও টোল প্লাজায় আগুন দেওয়া ঘটনা ঘটেছে।

রণক্ষেত্রে পরিণত হয়েছে হানিফ ফ্লাইওভারের দক্ষিণ অংশ কাজলা থেকে শনিরআখড়া পর্যন্ত এলাকা। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা থেকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ হয়।

উপস্থিত থাকা একজন আন্দোলনকারী বলেন, পুলিশের জন্যই সবকিছু হলো। আমরা ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। পরে পুলিশ গুলি, গ্যাস মারে। শিক্ষার্থীদের অবরোধের কারণে বাইরে থেকে ঢাকায় যানবাহনের প্রবেশ বন্ধ রয়েছে। আবার ঢাকা থেকেও যানবাহনের বাইরে যাওয়া বন্ধ রয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া গুলিতে এখন পর্যন্ত ছয়জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হওয়াদের মধ্যে এক শিশুও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে শনিরআখড়া রণক্ষেত্র

আপডেট টাইম : ১১:৫১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪