ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • ১২৭ বার

দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ বিষয়ে করণীয় নির্ধারণে আজ বুধবার (১৭ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়েছে।

উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে এই জরুরি সভা চলছে। সভায় থাকা সিন্ডিকেট সদস্য আবুল মনসুর আহাম্মদ গণমাধ্যমকে বলেন, আজ সকাল ১০টায় সিন্ডিকেটের সভা শুরু হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন, দফায় দফায় সংঘর্ষের পর গতকাল মঙ্গলবার রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার বিষয়ে নির্দেশনা দিতে উপাচার্যদের চিঠি দেয় ইউজিসি।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, বিশ্ববিদ্যালয় কিংবা হল বন্ধ হবে কিনা সেটা বুধবার জরুরি সিন্ডিকেট সভার পর বলা যাবে। আপাতত সকলের নিরাপদ সব অবস্থান নিশ্চিত করার জন্য সব প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা সার্বক্ষণিক তৎপর থাকবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা চলছে

আপডেট টাইম : ১১:১৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪