ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফের ১০ দিনের রিমান্ডে ইমরান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ১২৯ বার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত।

তার বিরুদ্ধে সারওয়ার রোড, গুলবার্গ, রেসকোর্স, সাদমান, মুঘলপুরা এবং মডেল টাউনসহ বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলার এই রিমান্ড নেওয়া হয়েছে। খবর সামা টিভির।

ইমরান খানকে ব্যক্তিগতভাবে হাজির না করার জন্য প্রসিকিউটর ‘নিরাপত্তাজনিত উদ্বেগের’ কথা উল্লেখ করায় তাকে একটি ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজির করা হয়েছিল।

শুনানিতে ইমরান খান জানান, তিনি ৯ মে’র ঘটনার বিচার বিভাগীয় তদন্তের অনুরোধ করেছেন এবং এ বিষয়ে পাকিস্তানের প্রধান বিচারপতিকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

৯ মে’র দাঙ্গায় জড়িত থাকার কথা অস্বীকার করে পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, আমার ২৮ বছরের ইতিহাসে আমি কখনো সহিংসতায় উসকানি দিইনি।

এর আগে রোববার ইমরান খান তোশাখানা মামলার শুনানিকালে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন।

তিনি বলেন, ‘আমাকে জেলে রাখেন, কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দিন। তাকে কেন আটকে রেখেছেন?’ শুধু তাকে (ইমরান) কষ্ট দেওয়ার জন্যই বুশরা বিবিকে কারারুদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন।

ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি সম্প্রতি ‘বেআইনি বিবাহ’ সংক্রান্ত একটি বড় মামলায় খালাস পান। তবে এর মাত্র কয়েক ঘণ্টা পরই তাকে আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফের ১০ দিনের রিমান্ডে ইমরান খান

আপডেট টাইম : ০৭:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪