ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প, রানিং মেট ভ্যান্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ১৩৭ বার
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট) হবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সম্মেলন থেকে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। যদিও রিপাবলিকান দলের দুই হাজারেরও বেশি প্রতিনিধির সমর্থন নিয়ে এ পদে আগে থেকেই নিরঙ্কুশভাবে এগিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্ট। যে কারণে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার মনোনয়ন পাওয়া ছিল শুধুই আনুষ্ঠানিকতা ও সময়ের ব্যাপার।

সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভ্যান্স এক সময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। কিন্তু ২০২১ সালে ক্যাপিটল হিলের ঘটনার পর ট্রাম্পের ঘনিষ্ঠ হন তিনি।গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার একপর্যায়ে হামলাকারীর গুলিতে রক্তাক্ত হন ডোনাল্ড ট্রাম্প। আহত অবস্থাতেই দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে রবিবার মিলাওয়াকিতে পৌঁছান তিনি।

আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন। প্রতি চার বছর পরপর এ সম্মেলন করে দলটি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প, রানিং মেট ভ্যান্স

আপডেট টাইম : ১১:২৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪