ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ট্রাম্পের ওপরে হামলা, যা বললেন বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ১৪৯ বার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় হামলাকারীসহ দুজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্প নিরাপদ আছেন এবং ভালো আছেন জেনে আমি কৃতজ্ঞ। আমি তার জন্য, তার পরিবারসহ সমাবেশে উপস্থিত সবার জন্য প্রার্থনা করছি। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।’

তিনি বলেন, আমেরিকাতে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটা অসুস্থ। এটা অসুস্থ।

‌‘আমরা এটি ঘটতে দিতে পারি না। আমরা এমন হতে পারি না। আমরা এটিকে ক্ষমা করতে পারি না’, যোগ করেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার (সিক্রেট সার্ভিস) যোগাযোগ বিভাগের প্রধান অ্যান্থনি গুগলিয়েলমি এক বিবৃতিতে বলেছেন, ‘ট্রাম্প নিরাপদে আছেন।’

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় ট্রাম্পের সমাবেশে এ ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিস প্রতিরক্ষামূলক ব্যবস্থা বাস্তবায়ন করেছে এবং সাবেক প্রেসিডেন্ট নিরাপদে আছেন। তদন্ত শুরু হয়েছে। আরও তথ্য পাওয়া গেলে প্রকাশ করা হবে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে সাবেক প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি সমাবেশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়াও হামলাকারীসহ দুজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ট্রাম্পের ওপরে হামলা, যা বললেন বাইডেন

আপডেট টাইম : ১১:২৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪