ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ক্লাস-পরীক্ষা বর্জন চলবে, শনিবার জনসংযোগ করে পরবর্তী কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ১২১ বার

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে অবরোধ শেষে শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা। আগামিকাল শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়েছে তারা।

শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা শাহবাগ ছেড়ে যার যার ক্যাম্পাসের দিকে ফিরে যান।

স্বাভাবিক হয় যান চলাচল।

পরবর্তী কর্মসূচির ব্যাপারে শিক্ষার্থীরা জানান, আগামীকাল শনিবার (১৩ জুলাই) দেশের সব জেলা এবং ক্যাম্পাসের প্রতিনিধিদের সাথে জনসংযোগ করা হবে। একই সঙ্গে পূর্বে ঘোষিত ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিও চলমান থাকবে। বিকেল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রেস ব্রিফিং হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে বিকেল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে অগ্রসর হন শিক্ষার্থীরা। পাশাপাশি ঢাকা কলেজের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, পুলিশ দিয়ে এ আন্দোলন বন্ধ করা যাবে না। প্রশাসনকে যৌক্তিক জবাব দিতে হবে। কোটা সংস্কারের পরই তারা আন্দোলন থেকে সরে আসবেন।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে সতর্ক অবস্থান নেয় পুলিশ। কোনোভাবেই যাতে আন্দোলনকারীরা বাংলামোটরের দিকে এগোতে না পারে সেটি নিশ্চিত করতেই অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ক্লাস-পরীক্ষা বর্জন চলবে, শনিবার জনসংযোগ করে পরবর্তী কর্মসূচি

আপডেট টাইম : ০৯:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪