ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যুক্তরাজ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রুশনারা আলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
  • ২২৬ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের পর যুক্তরাজ্যের মন্ত্রিসভায় জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী।

প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নতুন মন্ত্রীসভায় আবাসন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন রুশনারা আলী।

যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের তালিকায় মঙ্গলবার রুশনারার নাম দেখা গেছে। দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের নবনির্বাচিত লেবার পার্টির সরকারে অন্তর্ভুক্ত হলেন রুশনারা আলী।

এর আগে মঙ্গলবার নতুন সরকারে ‘নগরবিষয়ক মন্ত্রী’ হিসেবে দায়িত্ব পেয়েছেন টিউলিপ সিদ্দিক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে।

মন্ত্রী হিসাবে টিউলিপ সিদ্দিকের নাম ঘোষণার ঘণ্টা দুয়েক পরেই রোশনারা আলীর নাম প্রকাশিত হয়।

যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ২০১০ সাল থেকে টানা এমপি নির্বাচিত হয়ে আসছেন তিনি। রুশনারার জন্ম সিলেটে। রুশনারা বয়স যখন সাত বছর, তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।

গত ৪ জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জিতে এমপি নির্বাচিত হোন রুশনারা আলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

যুক্তরাজ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রুশনারা আলী

আপডেট টাইম : ১০:৪৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪