ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ সব বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
  • ১৩৮ বার

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করবেন। এ জন্য শুক্রবার সব বিশ্ববিদ্যালয়ে অনলাইন-অফলাইনে গণসংযোগ করেছেন তারা। শনিবার (৬ জুলাই) বিকেল ৩টায় বিক্ষোভ করবেন তারা।

তাদের ঘোষিত তিন দিনের কর্মসূচির আওতায় আগামীকাল রোববার থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে; পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সব গ্রেডে) ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে সংবিধান অনুযায়ী শুধু অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে আরও রয়েছে—সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

এর আগে ১ জুলাই থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। এর পর থেকে ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত রয়েছেন তাঁরা।

শুক্র ও শনিবার দুই দিন কর্মসূচি স্থগিত রয়েছে। আগামীকাল রোববার থেকে ফের কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আজ সব বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট টাইম : ১১:০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪