ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দেশজুড়ে টানা বৃষ্টির আভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
  • ১৪০ বার

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতার। একই সঙ্গে তিন বিভাগে সারাদিন ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবারের মতো শুক্রবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে কিছু বিভাগে ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে শনিবার থেকে বৃষ্টি কমে আসার আভাস মিলেছে। আগামী পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মূলত মৌসুমি বায়ু এখন সক্রিয়। শুধু বাংলাদেশ নয়, ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গে এর বিস্তৃতি রয়েছে। আর এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে জুনের শেষ থেকে বৃষ্টি শুরু হয়। এ বৃষ্টি এখনো চলছে। এরই মধ্যে গত কয়েকদিন হলো দেশের প্রায় সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দেশজুড়ে টানা বৃষ্টির আভাস

আপডেট টাইম : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪