ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইহুদিদের জীবনে কিয়ামতের প্রলয়! তেল আবিব-জেরুজালেম জ্বালিয়ে দেওয়ার শপথ হিজবুল্লাহর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: বিশ্বের নজর এখন ইসলামাবাদে বাণিজ্য ঘাটতি ৮ মাসে দুই লাখ কোটি টাকা অতিক্রম শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ কুড়িগ্রামে পেঁয়াজ বীজ উৎপাদন, আশার আলো দেখছেন কৃষকেরা বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচের সূচি ঘোষণা

বিরোধী দলের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে : ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০১৬
  • ৩৯১ বার

বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী জনগণের গণতান্ত্রিক অধিকারকে পাত্তা না দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে।

আজ বুধবার সকালে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দারুস সালাম থানা বিএনপির সভাপতি হাজী মো. আবদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে তিনি এ বিবৃতি দেন।

তিনি বলেন, বিরোধী নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারি হিড়িকে দেশবাসী এখন সর্বদা আতঙ্কগ্রস্ত। ঢাকা মহানগর দারুস সালাম থানা বিএনপির সভাপতি হাজী মো. আবদুর রহমান সব মামলায় জামিন নিয়ে জেল থেকে বের হওয়ার পরও গতরাতে তাকে গ্রেফতার বর্তমান সরকারের চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরো একটি উদাহরণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

বিরোধী দলের নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে : ফখরুল

আপডেট টাইম : ১১:২৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০১৬