ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

অক্টোবর থেকে সারাদেশ সফর করবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ১২৯ বার

চলতি বছর অক্টোবর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ সফর করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ জুলাই) বিকেলে সাভারে এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আওয়ামী লীগের ইঞ্জিন শক্তিশালী করতে আমরা আবারও জনতার সঙ্গে মিলিত হবো। অক্টোবর থেকে আমাদের নেত্রী শেখ হাসিনা সারাদেশ সফর করবেন।

এ সময় কোটা সংস্কার ও শিক্ষক আন্দোলনের ওপর বিএনপি ভর করেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি এখন পরনির্ভর। তবে পরের ওপর নির্ভর করে কোনোদিন আন্দোলন হয় না। বিএনপির মনের জোর কমে গেছে। মানুষের শক্তি যত কমে মুখের বিষ ততই উগ্র হয়ে যায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির রাজনীতি এখন গাড়ি চালকদের মতো, কখন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে ঠিক নেই। সড়ক ও নদী পথে নয়, বিএনপি এখন আকাশ পথে চলে।

কাদের বলেন, বিএনপি নেতাদের দিনের আরাম ও রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখন তারেকের ডাক আসে। কখন কার চাকরি নট হয়ে যায় কেউ জানে না। বড় বড় নেতারা সবাই তারেক আতঙ্কে আছে।

এ সময় রিজার্ভ বাড়তে শুরু করেছে জানিয়ে কাদের বলেন, জিনিসপত্রের দামও কমে আসবে। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

অক্টোবর থেকে সারাদেশ সফর করবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪