ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সিলেটে বন্যার্ত পরিবারে রূপায়ণের উপহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • ২২১ বার

রূপায়ণ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সিলেটের বন্যাদুর্গত কয়েক হাজার পরিবারকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

দক্ষিণ সুরমায় রূপায়ণ হাউজিং প্রকল্পের পাশে আয়োজিত এ উপহার বিতরণ অনুষ্ঠানে মঙ্গলবার এলাকার বন্যাকবলিত নারী, পুরুষ, বয়োবৃদ্ধরা এসে উপহারের ব্যাগ হাতে নিয়ে খুশি মনে বাড়ি ফিরেছেন।

এ দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান মুকুলসহ রূপায়ণ গ্রুপের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।

বন্যার পানিতে প্রায় ভেঙে পড়েছে দিলারা বেগমের কাঁচা ঘরটি। দিনমজুর স্বামী ঘর মেরামত করবেন নাকি সংসারের আহার জোগাবেন এ নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। এ বিপদের সময় চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যভর্তি একটি বড় ব্যাগ হাতে পেয়ে দিলারার মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে।

রূপায়ণ গ্রুপের দেওয়া খাদ্যসামগ্রীর ব্যাগ হাতে পেয়ে নিজেদের অনুভূতি জানিয়েছেন- আইয়ুব আলী, বাবুল মিয়া, আক্তার হোসেন, দুলাল মিয়া, এনাম উদ্দিন, রোকেয়া বেগম, সেলিনা বেগম, জাহানারা বেগম, শাহিদা বেগম, সুনীতি দাস, শান্তিরানী দাসসহ অনেকে।

তারা বলেন, আমরা বড় কষ্টে আছি। ঠিকমতো খাবার জুটছে না। বন্যা আমাদের বিপুল ক্ষতি করেছে। এ বিপদের সময়ে রূপায়ণ গ্রুপ খাদ্যসামগ্রী উপহার দিয়ে আমাদের মুখে হাসি ফুটিয়েছে। আমরা রূপায়ণ গ্রুপের মালিকদের জন্য প্রাণ খুলে দোয়া করছি।

উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের এজিএম মোহাম্মদ মনিরুজ্জামান, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজার আমজাদ হোসেন, ডেপুটি ম্যানেজার তোফাজ্জল হোসেন, রূপায়ণ ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সিলেটের প্রজেক্ট ম্যানেজার মো. এনামুল হক, দৈনিক দেশ রূপান্তরের সিলেট ব্যুরো চিফ ফখরুল ইসলাম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি সজল ছত্রী, এশিয়ান টিভির সিলেট প্রতিনিধি শাহজাহান সেলিম বুলবুল প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, চলতি বছর সিলেট অঞ্চল এ নিয়ে তৃতীয় দফা বন্যাকবলিত হয়েছে। একবার বন্যার পানি নামতে না নামতেই আবার বন্যা আসছে। ফলে বন্যাকবতিলদের কষ্ট-দুর্ভোগ বেড়েই চলেছে। এ দুঃসময়ে রূপায়ণ গ্রুপ বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়ে মহত্ত্বের পরিচয় দিয়েছে। রূপায়ণ গ্রুপের এমন মহতি উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের কর্মকর্তারা জানান, সিলেটের বন্যাকবলিত লোকজনকে রূপায়ণ গ্রুপ নিজেদের বন্ধু হিসেবে দেখছে। বিপদগ্রস্ত এই বন্ধুদের জন্য রূপায়ণের খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সিলেটে বন্যার্ত পরিবারে রূপায়ণের উপহার

আপডেট টাইম : ০৬:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪