ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
  • ১৬০ বার

বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে আগামী বছর এইচএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার (৩০ জুন) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা রোববার (৩০ জুন) থেকে শুরু হয়েছে। কিন্তু বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডর পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে, আগামী ৯ জুলাই পর্যন্ত আগের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে।

অন্যদিকে, জুলাইয়ে আবারও বন্যা হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আবহাওয়া অফিসের তথ্য দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড চলতি এইচএসসি পরীক্ষা জরুরি প্রয়োজনে আধাঘণ্টা বা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশনা দিয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে আগের নিয়মে যথারীতি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। করোনার আগে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতো।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রী জানান, কীভাবে কম সময়ের মধ্যে নেওয়া যায় তা নিয়ে কাজ করছি। নতুন শিক্ষাক্রমে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারিতে নেওয়ার টার্গেট রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে

আপডেট টাইম : ১০:৪৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪