ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আরাভ খানের হাত ধরে ক্ষমা চাইলেন নির্মাতা অনন্য মামুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ১৪৬ বার

নিজ ভুল স্বীকার করে পুলিশ হত্যাকাণ্ডের পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের হাত ধরে একাধিকবার ক্ষমা চাইছেন সিনেমার পরিচালক অনন্য মামুন। তবে আরাভ খান যেন তার কোনো কথাই শুনছেন না বরং ক্ষেপে যাচ্ছেন বারবার- এমনই একটি ভিডিও এখন দাঁপিয়ে বেড়াচ্ছে ফেসবুক। সাড়ে ৬ মিনিটের ভিডিওতে আরাভ খানের কাছে চারবার ক্ষমা চেয়েছেন মামুন।

ভিডিও থেকে জানা যায়, একটি আমন্ত্রণের ভিডিও করা নিয়েই তাদের মধ্যে এই দ্বন্দ্ব। আরাভ খানকে বলতে শোনা যায়, ওই অনুষ্ঠানের ভিডিও করার জন্য মামুন নিজেই তাকে অনুরোধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে মামুন তার বিষয়টি অস্বীকার করেন। আর সে কারণেই তার ওপর খেপেছেন আরাভ। এছাড়াও ভিডিওতে সাংবাদিকদের হেয় করে নানা কথা বলেন পুলিশ হত্যা মামলার পলাতক এই আসামি।

খোঁজ নিয়ে জানা যায়, গেল শনিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় ‘বাংলা কার্নিভাল’ অনুষ্ঠান। এর আগে আরভ খানের বাসায় গিয়ে তাকে আমন্ত্রণ জানান অনন্য মামুন। এরপর আরাভ এক ভিডিওবার্তায় সবাইকে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র সংগ্রহের অনুরোধ জানান। আর এই ভিডিও’র সূত্র ধরেই তাদের এই দ্বন্দ্বের জন্ম।

আরাভের ভিডিওবার্তার কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাকেন মামুন। সেখানে তিনি দাবি করেন- অনুষ্ঠানের সঙ্গে আরব খানের কোনো সম্পৃক্ততা নেই। আর এতেই ক্ষিপ্ত হন আরাভ।

এদিকে, ওদিন অনুষ্ঠানে সংবাদকর্মীদের ওপর দলবল নিয়ে হামলাও করেন আরাভ খান। ‘আপত্তির মুখে’ অনুষ্ঠানস্থলে আরাভকে ঢুকতে বাঁধা দিলে তিনি ও তার লোকজন এই হামলা চালায়। অনুষ্ঠানটির আয়োজন করে অনন্য মামুনের অ্যাকশন কাট ইভেন্ট ম্যানেজমেন্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আরাভ খানের হাত ধরে ক্ষমা চাইলেন নির্মাতা অনন্য মামুন

আপডেট টাইম : ১০:৪৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪