ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফ্রিজে কাঁচা মরিচ পচে যায়? তাজা রাখার সহজ টিপস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ১৯৪ বার

আমাদের প্রত্যেকের রান্না ঘরে একটি অতি প্রয়োজনীয় সবজি হল কাঁচা মরিচ। কেউ কম খান, কেউ বা একটু বেশি পরিমাণে খান, সবার ক্ষেত্রেই বেশির ভাগ রান্নার জন্য কাঁচা মরিচ অপরিহার্য। রান্নায় আলাদা মাত্রা যোগ করে কাঁচা মরিচ। ঝাল কম খান কিংবা বেশি- রান্নায় মরিচ ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

অর্থাৎ মরিচ-বিনা বাঙালির হেঁশেল প্রায় নেই বললেই চলে। তবে, রোজ রোজ তো আর মরিচ কিনে আনা যায় না। তাই অনেকেই বাজারে গিয়ে বা অনলাইনে একসঙ্গে অনেকটা মরিচ কিনে রাখেন।

কিন্তু দীর্ঘ দিন কাঁচা মরিচ রেখে দিলে সমস্যায় পড়তে হয় বাড়ির গিন্নিদের। ফ্রিজে রাখার পরও নষ্ট হয়ে যায়। অল্পদিনের জন্য তাজা থাকলেও একটা নির্দিষ্ট সময়ের পর হয় পচে যায় নয়তো শুকিয়েই যায়। তাই জেনে নিন কাঁচা মরিচ তাজার রাখার টিপস-

১. বায়ুরুদ্ধ কোনও জার থাকলে তাতে রেখে দিন না। তবে হ্যাঁ, রাখার আগে অবশ্যই পাত্রের নীচে হালকা নরম কাপড় বিছিয়ে দিতে হবে। এভাবে রাখলে মাস খানেক ভালো থাকবে।

২. মরিচের বোটা ছিঁড়ে রেখে দিন। ফ্রিজে মরিচ রাখার আগে এই কাজটি সেরে তবেই রাখতে হবে। আপনি বাড়ি থেকে কোথাও বেড়াতে গেলেও এই ভাবে রেখে দিতে পারেন।

৩. ভালো ফল পেতে হলে অ্যালুমিনিয়াম ফয়েলে পেঁচিয়ে রেখে দিন মরিচগুলো। অ্যালুমিনিয়ামের ফয়েলে টিফিন প্যাক যেভাবে রাখা হয়। ঠিক সেভাবে বৃন্তহীন কাঁচা লঙ্কাগুলো রেখে দিন। দুই দিক খুব ভালো করে মুড়ে চালান করে দিন ফ্রিজের মধ্যে। দেখবেন তাজা থাকবে সপ্তাহ খানেক।

৪. চেন টানা ছোট ব্যাগ বা জিপ লক ব্যাগে ভরে রাখতে পারেন মরিচ। বাজার থেকে মরিচ এনে সেগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর বৃন্তগুলো ভালো ছিঁড়ে নিন। জিপ লক ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন। প্রায় মাসখানেক টাটকা থাকবে কাঁচা মরিচ।

৫. মনে রাখবেন, আপনি যে কৌশলই অবলম্বন করুন না কেন, তাতে ১০ বা ১৫ দিনের বেশি কাঁচা মরিচ তাজা রাখা খুবই চ্যালেঞ্জিং বিষয়। তাই হিসেব করে মরিচ কিনে রাখুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফ্রিজে কাঁচা মরিচ পচে যায়? তাজা রাখার সহজ টিপস

আপডেট টাইম : ১০:৪৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪