ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাশিয়ায় ইহুদি উপাসনালয়সহ কয়েক জায়গায় বন্দুক হামলা, ১৫ পুলিশ কর্মকর্তা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
  • ১৯২ বার

রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তানে উপাসনালয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

এ হামলায় আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত ও আহত হয়েছেন অনেকে।

রোববার রাতে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দাগেস্তানের বৃহত্তম শহর মাখাচকালা এবং উপকূলীয় শহর দেরবেন্তে হামলাগুলো হয়েছে।

তবে এই হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। তবে দাগেস্তান অতীতে জঙ্গি গোষ্ঠীর হামলা হয়েছে। কিন্তু এবার এখনো এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

এএফপি প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ।

রোববারের হামলায় দুটি গির্জা ও দুটি ইহুদি উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা হয়। দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাখাচকালায় এক অর্থোডক্স গির্জার পাদ্রিকে হত্যা করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা কয়েকজন ব্যক্তি পুলিশের গাড়িতে গুলি করছে। এ গুলির খবরে পেয়ে দেরি না করে ঘটনাস্থলে আসেন জরুরি পরিষেবার সদস্যরা।

আল জাজিরার খবরে বলা হয়, রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রে দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে বন্দুকধারীদের হামলার পর ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পাদ্রিসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।  স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ডারবেন্ট এবং মাখাচকালা শহরে সংঘটিত ওই হামলায় কমপক্ষে আরও ১২ জন আহত হয়েছেন।

রাশিয়ার বার্তাসংস্থা তাস জানিয়েছে, হামলাকারীরা ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিল বলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো মনে করছে। অবশ্য ডারবেন্টে এর আগে গাড়িতে করে হামলাকারীদের পালিয়ে যেতে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাশিয়ায় ইহুদি উপাসনালয়সহ কয়েক জায়গায় বন্দুক হামলা, ১৫ পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট টাইম : ১০:৩২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪