ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বলিউডের ইতিহাসে সবথেকে ভয়ংকর নায়িকার আবির্ভাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬
  • ৪৫৭ বার

ক’দিন ধরে ‘নাম’ নিয়ে চারিদিকে বড় হইচই হচ্ছে। উইলিয়াম শেক্সপিয়ার সেই কবে বলে গিয়েছিলেন, ‘নামে কী এসে যায়!’ এসে যায় বলে এসে যায়! ওই নাম থেকেই যে ‘গুডউইল’। সেটা ভাঙিয়ে কত মানুষের, কত প্রতিষ্ঠানের যে কত কত লাভ হয় চিরকাল। আজ নাম নিয়ে একটা ভয়ংকর চিন্তা মাথায় এসেছে। তাই লেখাটা লেখা। আপনি যদি পুরুষ হন, তাহলে দেখবেন আপনার প্রথম প্রেমের সেই মেয়েটিকে আজও ভুলতে পারেননি। না তো আপনি ভুলতে পারবেন কোনোদিন। তাঁর সৌন্দর্য, তাঁর ছেলেমানুষি, তাঁর ভালোবাসার প্রতিটা মুহূর্ত আজও যে টাটকা আপনার হৃদয়ে। আর তাঁর নামটা? যখন প্রেম করতেন বা তাঁকে ভালোবাসতেন, ওই নামটা কী ভালো ছিল না আপনার কাছে? তখন আপনার সেই প্রেমিকার নামটাই যেন এই পৃথিবীর সবথেকে সুন্দর নাম। বইয়ের পাতার মাধবীলতারা তো এভাবেই জীবন্ত হয়ে ধরা দেন প্রতিটি পুরুষের মনে।

সিনেমা এমন মাধ্যম, যেখান থেকে ‘নাম’ সত্যিই নাম করে ফেলে। জনপ্রিয় হয়। শাহরুখ খান যখন ‘সেনিওরিটা’ ডাকেন, মনে হয় আপনিই আপনার প্রেমিকাকে ডাকছেন। উত্তম কুমার যখন ‘রমা’ বলে বা ‘রীনা’ বলে ডাকতেন, তখনও তো কী ভালো লাগতো তাই না? সেদিনের দেবদাস অথবা পরে জয়-বীরু, কিংবা আরও পরে রাহুল, রাজ অথবা প্রেম কিংবা আকাশ, এই নামগুলো আমাদের মনে গেঁথে যায় চিরকাল। দেখবেন তারকাদের নাম ভালো না হলে (পছন্দ না হলে) সেই তারকার জনপ্রিয় হয়ে ওঠাও বেশ কঠিন হয়। খুব ভালো ফুটবলারের নাম নাড়ুগোপাল হতে পারে। কিন্তু ‘স্টার’ ফুটবলারের নাম কীভাবে নাড়ুগোপাল হবে? সিনেমার নায়িকারাই তো আমাদের স্বপ্নসুন্দরী। তাঁদের দেখেই তো আমাদের সুন্দরী নারীকে কাছে পাওয়ার চেষ্টার শুরু। বলিউড দিয়েছে কী সব সুন্দরী আর কী সব তাঁদের নাম! যুগের সঙ্গে একেবারে উপযুক্ত। নার্গিস থেকে মধুবালা কিংবা বৈজন্তিমালা থেকে মালা সিনহা কিংবা আশা পারেখ থেকে শায়রাবানু। পরে রেখা, জয়া, টিনা, শ্রীদেবী, মাধুরী, জুহি, পূজা, দিব্যা, কাজলরা। আর এখন তো ক্যাটরিনা, দীপিকা, কঙ্গনা, এই নামগুলো শুনলেই আপনার মনে যেন কেমন কেমন প্রেম গুলিয়ে ওঠে। তাই না? সূত্র : জিনিউজ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বলিউডের ইতিহাসে সবথেকে ভয়ংকর নায়িকার আবির্ভাব

আপডেট টাইম : ১০:০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬