ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাষ্ট্রের দরজায় নোঙর করবে রুশ যুদ্ধজাহাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • ১৩৪ বার

রাশিয়া কিউবায় চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করবে।  যার মধ্যে একটি পারমাণবিক চালিত সাবমেরিন রয়েছে।  জাহাজগুলি ১২ থেকে ১৭ জুনের মধ্যে হাভানায় থাকবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী সপ্তাহে হাভানায় এসে পৌঁছাবে রাশিয়ার যুদ্ধজাহাজ। তবে রুশ এই চার যুদ্ধজাহাজে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আন্তর্জাতিক আইন মেনেই ওই যুদ্ধজাহাজগুলো হাভানায় আসছে।  দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই হাভানায় ভিড়ছে এ যুদ্ধজাহাজগুলো। খবর আলজাজিরার।

অ্যাসোসিয়েটেড প্রেসের মতে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন- ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়া। কিউবা ও ভেনেজুয়েলায় নৌমহড়া চালানোই তাদের উদ্দেশ্য বলেও উল্লেখ করেছিলেন ওই কর্মকর্তা। এরপরই কিউবা থেকে এমন তথ্য নিশ্চিত করা হলো।

কোনো যুদ্ধজাহাজেই পরমাণু অস্ত্র থাকবে না বলে আশ্বস্ত করেছে কিউবা। তাই কিউবায় অবস্থানকালে রাশিয়ার যুদ্ধজাহাজ ওই অঞ্চলে কারও জন্য হুমকি হবে না বলেও জোর দিয়েই উল্লেখ করেছে দেশটি।

২০২২ সালে ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর থেকেই ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা চলছে। তবে কিউবার রাশিয়ার যুদ্ধজাহাজ পাঠানো এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাষ্ট্রের দরজায় নোঙর করবে রুশ যুদ্ধজাহাজ

আপডেট টাইম : ১০:৫৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪