ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মোদির হ্যাটট্রিক বিজয়ের ইঙ্গিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • ১৫০ বার

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের কেন্দ্রফেরত জরিপের ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট এনডিএ। নরেন্দ্র মোদির দল বিজেপি জোট ৫৪৩ আসনের লোকসভায় ৩৫০টি আসন পেতে যাচ্ছে বলে কেন্দ্রফেরত জরিপে আভাস পাওয়া গেছে।

জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসসহ বিজেপিবিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। জোটটি পেতে পারে ১৪২টি আসন।

ভোট শেষে শনিবার (১ জুন) ৪টি সংস্থার কেন্দ্রফেরত জরিপ সমন্বয় করে ভোটের ফলাফলের এমন আভাস পাওয়া গেছে।

৫৪৩ আসনের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে প্রয়োজন ২৭২ আসন। ভোট দিয়ে আসা ভোটারদের জরিপভিত্তিক তথ্যে বিজেপির টানা তৃতীয়বার ক্ষমতায় থাকার ইঙ্গিত মিলছে। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি জোট পেয়েছিল ৩৫২ আসন।

প্রায় ছয় সপ্তাহ ধরে সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোটগ্রহণ হয় শনিবার।যার শুরু হয়েছিল ১৯ এপ্রিল। আগামী মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, কেন্দ্র ফেরত জরিপের ফলাফল সঠিক নাও হতে পারে, কাছাকাছি যেতে পারে। আবার চূড়ান্ত ফলাফলের দিন তা উল্টেও যেতে পারে।

জরিপ সংস্থা ‘ইন্ডিয়া নিউজ-ডি ডাইনামিক্স’এর সম্ভাব্য ফলাফলে এনডিএ-কে দেওয়া হয়েছে ৩৭১টি আসন, যেখানে ইন্ডিয়া এর জন্য রাখা হয়েছে ১২৫টি। অন্যান্য দলগুলো পেতে পারে ৪৭টি আসন।

নিউজ ন্যাশনের জরিপে এনডিএকে এগিয়ে রাখা হয়েছে, যেখানে জোটটি ৩৪২ থেকে ৩৭৮টি আসন পেতে পারে বলে ধারণা করা হয়েছে। বিপরীতে ইন্ডিয়া পেতে যাচ্ছে ১৫৩ থেকে ১৬৯টি আসন এবং অন্যরা পেতে পারে ২১-২৩টি আসন।

‘জন কি বাত’এর কেন্দ্রফেরত জরিপে এনডিএ পেতে যাচ্ছে ৩৬২-৩৯২টি আসন, যেখানে ইন্ডিয়া পেতে পারে ১৪১-১৬১টি। অন্যান্যদের জন্য রাখা হয়েছ ১০-২০টি আসন।

আরেক জরিপ সংস্থা রিপাবলিক ভারত-মাট্রিজ আভাস দিয়েছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ পেতে যাচ্ছে ৩৫৩ থেকে ৩৬৮টি আসন, যেখানে ইন্ডিয়া পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। সংস্থাটি অন্যান্য দলের জন্য ৪৩ থেকে ৪৮টি আসন পাওয়ার আভাস দিচ্ছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের কেন্দ্রফেরত জরিপ অনুযায়ী বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের ঝুলিতে যাওয়ার কথা ছিল ৩০০-৩৬৫টি আসন। চূড়ান্ত ফলাফলে এ জোট ৩৫২টি আসন পায়, যেখানে বিজেপি এককভাবে পায় ৩০৩টি আসন।

পাঁচ বছর আগের ওই নির্বাচনে সর্বনিম্ন ৭৭টি থেকে সর্বাধিক ১২৪টি আসন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে বলে আভাস মিলেছিল। শেষপর্যন্ত তা ৯১ আসনে ঠেকে, যেখানে কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২ আসন। ২০১৯ সালে জরিপের পূর্বাভাসের সঙ্গে চূড়ান্ত ফলাফলের মিল ছিল বেশি। তবে এবার চিত্র একটু ভিন্ন হতে পারে বলে জানাচ্ছে এনডিটিভি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মোদির হ্যাটট্রিক বিজয়ের ইঙ্গিত

আপডেট টাইম : ১০:৫৮:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪