ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মহাসড়কের পাশে বসবে না কুরবানির পশুরহাট: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • ১২৬ বার

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক ও মহাসড়কের পাশে কুরবানির পশুহাট বসবে না। কারণ প্রতিবছর এসব পশুরহাটের কারণে সৃষ্ট তীব্র যানজটে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়। সড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার মহাসড়কের পাশে এসব পশুরহাট না বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বিআরটিএ ভবনে ঈদুল আজহা উপলক্ষ্যে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় কুরবানি ঈদ উপলক্ষ্যে দেশের বিভিন্ন মহাসড়কের পাশে ২১৭টি অস্থায়ী পশুরহাট ইজারা দেওয়া হয় বলে জানিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ।

সভায় কুরবানির পশুবাহী যানবাহন পারাপারে অগ্রাধিকার দেওয়া এবং টোল প্লাজায় সার্বক্ষণিক ইটিসি বুথ চালু রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পণ্য ও পশু পরিবহণকারী যানবাহনে যাত্রী বহন না করাসহ কুরবানির পশু পরিবহণকারী যানবাহনের সম্মুখে ব্যানার ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভা থেকে বলা হয়, টোল প্লাজায় পশুবাহী যানবাহন পারাপারে অগ্রাধিকার দেওয়া হবে। সওজের আওতাধীন কর্ণফুলী সেতু, মেঘনা সেতু, গোমতী সেতু, পায়রা সেতু, খান জাহান আলী (রূপসা) সেতু, চরসিন্দুর সেতু, শহীদ ময়েজউদ্দিন সেতু, আত্রাই টোল প্লাজাসহ ৯টি সেতু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মহাসড়কসহ দুটি মহাসড়কে ইটিসি বুথ চালুর মাধ্যমে সার্বক্ষণিক টোল আদায় অব্যহত রাখা হবে। পাশাপাশি সেতু বিভাগের আওতাধীন পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু ও কর্ণফুলী টানেলেও ইটিসি বুথ সার্বক্ষণিক চালু রাখা হবে।

সম্প্রতি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সওজের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি জাতীয় মহাসড়ক ও করিডোরগুলোর মেরামত ও সংস্কার কাজ ঈদের ৭ দিন আগেই সম্পন্ন করারও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

সভায় যানজটের সম্ভাব্য স্পট মনিটরিংয়ের বিষয়ে আলোচনা হয়। সভা থেকে বলা হয়, সারা দেশে সম্ভাব্য যানজটের ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে। এই স্পটগুলো ঈদুল আজহার আগে এবং পরে মনিটরিংয়ের আওতায় আনা হবে।
 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মহাসড়কের পাশে বসবে না কুরবানির পশুরহাট: কাদের

আপডেট টাইম : ০৪:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪