ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দিল্লির শিশু হাসপাতালে আগুনে পুড়ে ৭ নবজাতকের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • ১৪৮ বার

ভারতের রাজধানী দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ নবজাতকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু সুরক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়, পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু সুরক্ষা কেন্দ্র থেকে শনিবার রাত ১১টা ৩২ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে ফোন যায়। হাসপাতালে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে আগুন বিভিন্ন ওয়ার্ডে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বেশ কিছুক্ষণের চেষ্টায় হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

এ সময় ওই হাসপাতাল থেকে ১২ জন শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। রাতেই মৃত্যু হয় ৬ জনের। একজনকে ভেন্টিলেশন সাপোর্টে রেখেছিলেন চিকিৎসকরা। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রোববার সকালে তারও মৃত্যু হয়েছে। এখনও চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচ শিশু।

এর আগে শনিবারই গুজরাটের গেমিং জ়োনে আগুন লেগে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন শিশুও ছিল। সেই ঘটনায় ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার মাঝেই শনিবার রাতে দিল্লির শিশু হাসপাতালে আগুনের ঘটনা ঘটল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দিল্লির শিশু হাসপাতালে আগুনে পুড়ে ৭ নবজাতকের মৃত্যু

আপডেট টাইম : ১০:১৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪