ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তেহরানে রাইসির জানাজা আজ, দাফন বৃহস্পতিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • ১৬০ বার

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ নিহত অন্যদের জানাজা আজ তেহরানে অনুষ্ঠিত হবে।

বুধবার জানাজার ইমামতি করবেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি। খবর ইরনা ও তাসনিমের।

আজ বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় রাইসি ও তার সঙ্গে নিহত অন্যদের জানাজা অনুষ্ঠিত হবে তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে। ওই নামাজে আলি খামেনির ইমামতি করার কথা রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার ইরানের উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে রাইসি ও তার সফরসঙ্গীদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাবরিজের হাজার হাজার ইরানি চোখের জলে এই নেতাকে বিদায় জানিয়েছেন।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় রাইসির মরদেহ কোম শহরে নিয়ে যাওয়া হয়, যেখানে ইব্রাহিম রাইসি পড়াশোনা করেছিলেন। কোমে আরেকটি জানাজা শেষে রাইসি ও তার সঙ্গীদের মরদেহ তেহরানে আনা হয়েছে।

বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বুধবার সকালে জানাজা শেষে সন্ধ্যায় তেহরানে নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে বিদেশি কর্মকর্তা ও উচ্চপদস্থ প্রতিনিধিরা যোগ দেবেন। সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে।

গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তেহরানে রাইসির জানাজা আজ, দাফন বৃহস্পতিবার

আপডেট টাইম : ১০:১৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪