ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চান আইসিসির প্রধান প্রসিকিউটর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ১৩৬ বার

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান সিএনএনকে জানিয়েছেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিনি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইছেন। খবর দ্য গার্ডিয়ানের

খান সিএনএনকে বলেন, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, আল কাসেম ব্রিগেডের নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার বিরুদ্ধে ‘নির্মূল, হত্যা, জিম্মি, ধর্ষণ এবং আটক অবস্থায় যৌন নিপীড়ন’ এর অভিযোগ রয়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে ‘মানবিক ত্রাণ সরবরাহ অস্বীকার করা, ইচ্ছাকৃতভাবে সংঘাতে থাকা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করাসহ যুদ্ধের পদ্ধতি হিসেবে নির্মূল করা, অনাহার সৃষ্টি করা’।

আইসিসির প্রসিকিউটরের এ ঘোষণায় ইসরাইলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ইসরাইলের যুদ্ধ বিষয়ক মন্ত্রী বেনি গান্টজ এক এক্সবার্তায় লিখেছেন, যে দেশ তার নাগরিকদের রক্ষার জন্য যুদ্ধে নেমেছে, সেই দেশের নেতাদের রক্তপিপাসু সন্ত্রাসীদের সঙ্গে একই কাতারে দাঁড় করানো নৈতিক অন্ধত্ব।

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটরের এমন ঘোষণাকে ‘বিপর্যয়’ বলে নিন্দা জানিয়েছেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ।

এদিকে প্রধান প্রসিকিউটরের আবেদন বিবেচনায় নেওযার সম্ভাবনা রয়েছে আইসিসির। অর্থাৎ শিগগিরই নেতানিয়াহু, ইয়োয়াভ গ্যালান্ট, ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি, ইসমাইল হানিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চান আইসিসির প্রধান প্রসিকিউটর

আপডেট টাইম : ০৭:১৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪