ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ১৭০ বার
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোখবারের নাম সোমবার অনুমোদন করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দুই মাস এ দায়িত্ব পালন করবেন। এর মধ্য দিয়ে পরবর্তী সময়েও দেশের নেতৃত্ব দেওয়ার পথ সুগম হলো তার।

এ ছাড়াও দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলি বাঘেরি কানি।

হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মৃত্যুর পর মন্ত্রণালয়েরর দায়িত্ব পুনর্বণ্টন করে দেশটির মন্ত্রিসভা। নির্বাহী, সংসদ ও বিচার—সরকারের তিন বিভাগের এক বৈঠকের পর ঘোষণাটি আসে।২০২১ সালের নির্বাচনে রাইসি ক্ষমতায় আসার পর মোখবারকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। ৬৮ বছর বয়সী এই কূটনীতিক সর্বোচ্চ নেতা খামেনির ঘনিষ্ঠ বলে পরিচিত।

২০১০ সালে ইউরোপীয় ইউনিয়ন মোখবারকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রসংক্রান্ত তৎপরতায় জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে।

এ ছাড়া সেতাদ নামে একটি বিনিয়োগ তহবিলের দায়িত্বেও ছিলেন তিনি। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ করার চুক্তি করতে মোখবার গত অক্টোবরে রাশিয়া সফর করেন।

এর আগে স্থানীয় সময় সোমবার সকালে ইরানি সংবাদমাধ্যমগুলোতে রাইসির মৃত্যুর খবর জানানো হয়।

তার সঙ্গে হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ

আপডেট টাইম : ০৬:০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪