ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

তৈরি পোশাকে বৈচিত্র্য আনার আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬
  • ৪৮৭ বার

রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকে থাকতে তৈরি পোশাকের উৎপাদনে বৈচিত্র্য আনতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির ( বিজিএমইএ) নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।
বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সমিতির ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতকালে তিনি এ আহবান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে বাসসকে জানান, বিজিএমইএ প্রতিনিধিগণ সমিতির কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বৈঠকে রাষ্ট্রপতি বলেন, দেশ গত সাত বছরে তৈরি পোশাক খাত থেকে ২৮ বিলিয়ন মাকির্ন ডলার আয় করেছে এবং ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক রফতানি করে ৫০ বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তৈরি পোশাক খাতের ভূমিকার প্রশংসা করে এই সেক্টরের উন্নয়ন অব্যাহত রাখার জন্য প্রচেষ্টা চালাতে প্রতিনিধিদের প্রতি আহবান জানান। তিনি গামের্ন্টস শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে পোশাক শিল্প মালিকদের প্রতি আহবান জানান।
বৈঠকে প্রতিনিধিরা বলেন, কর্মস্থলে গামের্ন্টস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পোশাক শিল্প কারখানার অবস্থা আগের যে কোন সময়ের চেয়ে এখন অধিক ভাল।
বিজিএমই নেতৃবৃন্দ তৈরি পোশাক শিল্পের উন্নয়নের জন্য নীতিগত সমর্থন প্রদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সেক্টরের আরো উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

তৈরি পোশাকে বৈচিত্র্য আনার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১২:২৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০১৬