ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার চীন সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে: চীনের রাষ্ট্রদূত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ১৭৬ বার

প্রধান উপদেষ্টার বেইজিং সফরে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ রবিবার দুপুরে চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মূলত প্রধান উপদেষ্টার সফরের প্রস্তুতি নিয়ে তাদের মধ্যে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়েছে।

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বেজিং সফরে কিছু ঘোষণা আসতে পারে। এ সফর হবে দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।’

পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সফরের প্রস্তুতি নিয়ে নিবিড়ভাবে কাজ করছি। সফরে কিছু ঘোষণা আসতে পারে। এ নিয়ে এখনো আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হবে বলে আশা করি।’

তিনি আরও বলেন, ‘এ বছর দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি। এ সফর সেই সম্পর্কের উদ্‌যাপনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা এ সফর নিয়ে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। আমাদের প্রত্যাশা, সফরটি অত্যন্ত সফল, ফলপ্রসূ ও মাইলফলক হবে।’

প্রধান উপদেষ্টার এ সফর নিয়ে যুক্তরাষ্ট্র, ভারতসহ সারাবিশ্বের দৃষ্টি রয়েছে—এমন এক প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন বলেন, ‘এটি বাংলাদেশ ও চীনের মধ্যে সফর। আমরা চাই, সফরটি যেন বাংলাদেশ-চীন সম্পর্কের জন্য ভালো কিছু হয়।’

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে চীন যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

প্রধান উপদেষ্টার চীন সফরে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে: চীনের রাষ্ট্রদূত

আপডেট টাইম : ১১:৩৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫