ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ছাত্রলীগের একটিই সিন্ডিকেট, সেটি শেখ হাসিনার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫
  • ৪০৮ বার
ছাত্রলীগের একটিই সিন্ডিকেট, সেটি শেখ হাসিনার বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি বলেছেন, ছাত্রলীগের আর কোনো সিন্ডিকেট নেই।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজমুল আলম বলেন, ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে অনেক গণমাধ্যমে নেতিবাচক সংবাদ উপস্থাপন করে যাচ্ছে। গতকালও একটি অনলাইন গণমাধ্যমে সিন্ডিকেটের বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। ছাত্রলীগের কোনো সিন্ডিকেট নেই। শেখ হাসিনার হাতকে দুর্বল করার জন্য এবং ছাত্রলীগকে হেয় করার জন্য যত নিউজই করুন, ছাত্রলীগ কোনো রক্তচক্ষুকে ভয় করে না। কোনো হলুদ সাংবাদিকের কলমকে ভয় করে না।
এ সময় নাজমুল আরও বলেন, ছাত্রলীগকে নিয়ে ষড়যন্ত্র করা আর সাপের লেজ দিয়ে কান চুলকানো কিংবা মৌচাকে ঢিল ছোড়া একই কথা। তিনি সাংবাদিকদের সংগঠনটির ‘অতীত ইতিহাস’ জেনে সাংবাদিকতা করার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ছাত্রলীগের একটিই সিন্ডিকেট, সেটি শেখ হাসিনার

আপডেট টাইম : ০৬:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫