বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, সৌদি সিপি অনুযায়ী মে মাসে ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে আজ। এদিন দুপুর আড়াইটায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারওয়ান বাজারস্থ কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হবে
এর আগে গত ৩ এপ্রিল ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করে বিইআরসি। মার্চে যার দাম ছিল ১ হাজার ৪৮২ টাকা। ফেব্রুয়ারিতে ছিল ১ হাজার ৪৩৩ টাকা।
Reporter Name 





















