ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট, চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ১৩৯ বার

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন না হলে গণতন্ত্রের যে চর্চা এবং সৌন্দর্য সবকিছু নস্যাৎ হয়ে যায়। দেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে নির্বাচন। ‘প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট, চুন ছাড়া পানের মতো’। চুন ছাড়া পান যেমন মজা লাগে না, নির্বাচনের বিষয়টিও একইরকম।

সোমবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বেগম রাশেদা সুলতানা বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং ভোটাধিকার পরিবেশ তৈরি করা এটা কিন্তু অত্যন্ত জরুরি। নির্বাচন গ্রহণযোগ্য, নিষ্কণ্টক ও স্বচ্ছ করা কেবল নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব না। এজন্য গণমাধ্যমসহ সবার সহযোগিতা প্রত্যাশা করেন নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার আরও বলেন, জনগণের প্রত্যাশা মতো নির্বাচন ব্যবস্থা তৈরি করা দেশের জন্য খুবই জরুরি। আমরা আসার পরে বিভিন্ন পর্যায়ে ১ হাজার ২শ’র মতো ইলেকশন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনটি অনেক সুন্দর হয়েছে এবং জনগণের প্রত্যাশিত মতে হয়েছে। দেশে-বিদেশে সর্বমহলে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও নিরপেক্ষ হিসেবে গণ্য হয়েছে নির্বাচনটি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে- পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হাসানসহ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এবং নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট, চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা

আপডেট টাইম : ০৬:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪