ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইহুদিদের জীবনে কিয়ামতের প্রলয়! তেল আবিব-জেরুজালেম জ্বালিয়ে দেওয়ার শপথ হিজবুল্লাহর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: বিশ্বের নজর এখন ইসলামাবাদে বাণিজ্য ঘাটতি ৮ মাসে দুই লাখ কোটি টাকা অতিক্রম শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ কুড়িগ্রামে পেঁয়াজ বীজ উৎপাদন, আশার আলো দেখছেন কৃষকেরা বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শেষ দুই ম্যাচের সূচি ঘোষণা

জাতীয় ঐক্য হয়ে গেছে : পূর্তমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০১৬
  • ৪১১ বার

গৃহায়ণ ও গণ পূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, জঙ্গি ও সন্ত্রাসীদের ছাড়া তা ইতিমধ্যে হয়ে গেছে। এই ঐক্য নিয়েই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলা করব’।

রবিবার সকালে বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুননেসা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মোশাররফ হোসেন এসব কথা বলেন।

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দ্রুত সরকারি পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘ফ্রান্সও পারে নাই, জার্মানিও পারে নাই। অন্যান্য যেসব দেশে জঙ্গি হামলা হয়েছে; একমাত্র দ্রুত গতিতে এর মোকাবিলা করতে পেরেছেন বঙ্গবন্ধু কন্যা।’

তিনি বলেন, ‘কার সঙ্গে ঐক্য? যারা বাংলা ভাই সৃষ্টি করেছে তাদের সঙ্গে। প্রধানমন্ত্রী যে জনতার ঐক্যের ডাক দিয়েছেন, তা ইতিমধ্যে হয়ে গেছে। এই ঐক্য নিয়েই আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে শেষ করতে পারব।’

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য আনোয়ারুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম নিখিল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

জাতীয় ঐক্য হয়ে গেছে : পূর্তমন্ত্রী

আপডেট টাইম : ১২:৫৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০১৬