ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইসরাইলে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে: ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
  • ১৮৩ বার

ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরাইল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায় তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। তবে এই দাবি অস্বীকার করে ইরান।

ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি। ইসফাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরাইলকে লক্ষ্য করে ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরাইল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইসরাইলে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে: ইরান

আপডেট টাইম : ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪