ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইসরাইল-ইরান উত্তেজনা, যে সতর্কবার্তা দিল চীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
  • ১৪১ বার

ইসরাইল ও ইরান উত্তেজনা এখনো চরমে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা নিয়ে সতর্কবার্তা দিয়েছে চীন। গত ১৩ এপ্রিল প্রতিশোধমূলকভাবে ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তাৎক্ষণিকভাবে বিশ্বজুড়ে নেতারা এর নিন্দা জানালেও চীন নিন্দা জানায়নি। তবে তারা উত্তেজনা প্রশমিত করতে ও সংযত আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

চীন বলেছে, তারা বিশ্বাস করে ইরান তার সার্বভৌমত্ব ও মর্যাদাকে রক্ষা করে পরিস্থিতি ভালোভাবেই সামাল দিতে সক্ষম। শুধু তাই নয়, তারা মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনা এড়াতেও সক্ষম।

উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরাইল। এতে ওই ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। কুদ্স ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ নিহত হন কমপক্ষে ৭ জন।

এর বদলা নিতে ১৩ এপ্রিল ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর পরিপ্রেক্ষিতে চীন ওই মন্তব্য করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী  হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন।

মঙ্গলবার ফোনালাপে ইরানের অবস্থান সম্পর্কে ওয়াংকে জানান আবদুল্লাহিয়ান। খবর সিনহুয়ার।

ওয়াং বলেন, আঞ্চলিক ও প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইরানের জোরালো অবস্থানের প্রশংসা করে চীন। ইসরাইলের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে সীমিত বলে ওয়াংকে জানিয়েছে ইরান। একই সঙ্গে বলেছে, আত্মরক্ষার জন্য এ হামলা করেছে ইরান।

তিনি বলেন, ইরানের দূতাবাসে (কনস্যুলেট) হামলার তীব্র নিন্দা জানায় চীন। তারা দৃঢ়ভাবে এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে। তারা এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ মনে করে। ওয়াংকে আবদুল্লাহিয়ান বলেন, ইরান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে অবগত। তেহরান সংযম চর্চায় আগ্রহী। আরও উত্তেজনা বাড়ানোর কোনো ইচ্ছাই ইরানের নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইসরাইল-ইরান উত্তেজনা, যে সতর্কবার্তা দিল চীন

আপডেট টাইম : ১১:৪৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪