ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মেট্রোরেলের নিরাপত্তায় এপিবিএন মোতায়েন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
  • ১৪২ বার

মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা ও অপরাধ দমনে কাজ করছে ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ’ বা ‘এমআরটি পুলিশ’। এবার ঈদকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি নিরাপত্তা দিতে মোতায়েন করা হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের। চাঁদরাত পর্যন্ত এপিবিএন সদস্যরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তা দেবেন।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত মো. পারভেজ সোমবার রাতে যুগান্তরকে বলেন, ৪ এপ্রিল থেকে এপিবিএন সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রথম দিন ৫০ জন সদস্য দায়িত্ব পালন করেন। সর্বশেষ সোমবার ৭০ সদস্য বিভিন্ন জোনে দায়িত্ব পালন করেছেন।

এদিকে সোমবার বিকালে এমআরটি পুলিশের প্রধান ডিআইজি মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, মেট্রোরেলে প্রতি স্টেশনে এমআরটি পুলিশ সদস্যরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দায়িত্ব পালন করছেন। ঈদ পর্যন্ত এবার এপিবিএন সদস্যদের মেট্রোরেলের স্টেশনে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। মূলত অতিরিক্ত নিরাপত্তার জন্য তাদের মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মেট্রোরেলের নিরাপত্তায় এপিবিএন মোতায়েন

আপডেট টাইম : ১০:৩২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪