ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পরিস্থিতি পর্যবেক্ষণে আজ বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
  • ১২৮ বার

সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের পর বর্তমানে সেখানকার সার্বিক পরিস্থিতি দেখতে আজ বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার সকালে বান্দরবানের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার। এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে জানানো হয়, ঢাকা থেকে হেলিকপ্টারে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় জেলার রুমা উপজেলায় উপস্থিত হবেন তিনি। পরে সেখান থেকে রুমাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

বান্দরবানে গিয়ে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরে একটি মতবিনিময়সভায় অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে দুপুর আড়াইটার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে বান্দরবানে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। গত মঙ্গলবার (২ এপ্রিল) রাতে সশস্ত্র দুর্বৃত্তরা রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকের শাখায় হামলা চালায়। এ সময় ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে তারা। পর দিন বুধবার দুপুরে জেলার থানচি উপজেলার কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সবশেষ গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে থানচিতে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পরিস্থিতি পর্যবেক্ষণে আজ বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১০:১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪