ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সরকারকে ‘সম্পূর্ণ’ মনোযোগ দিতে বললেন মার্কিন রাষ্ট্রদূত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০১৬
  • ৩৮৯ বার

সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় শঙ্কিত বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে সরকারকে জঙ্গি মোকাবেলায় ‘সম্পূর্ণ’ মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স বার্নিকাট।

বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পরামর্শ দেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘বিনিয়োগকারীদের পুনরায় আশ্বস্ত করতে সরকারকে কাজ করতে হবে। সরকারকে নিশ্চয়তা দিতে হবে, তারা কারখানাগুলো

এবং ব্যক্তির যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের কর্যক্রম হাতে নিয়েছে।’

তিনি বলেন, ‘কোনো হামলার পর সরকারের কাছ থেকে স্বচ্ছ, নির্ভরযোগ্য বার্তা প্রেরণ যা জনগণকে পুনরায় আশ্বস্ত করবে এবং নতুন ধরনের এই সন্ত্রাসবাদ মোকাবেলায় সরকারের স্পষ্ট ও সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। কেন না, আরও বিনিয়োগ আনতে এবং মধ্যম আয়ের দেশে পরিণত হতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখতে একটি নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সরকার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ওষুধ শিল্প খাতকে সহযোগিতা করছে উল্লেখ করে বার্নিকাট বলেন, ‘একটি সফল অর্থনীতির জন্য বাংলাদেশ সরকার ও প্রাইভেট খাত একসঙ্গে কাজ করছে। যুক্তরাষ্ট্র এই অগ্রগতির সঙ্গে রয়েছে।’

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, আমরাই প্রথম যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি শুরু করেছি। এটা আমাদের জন্য শুধু নয়, দেশের জন্যও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সরকারকে ‘সম্পূর্ণ’ মনোযোগ দিতে বললেন মার্কিন রাষ্ট্রদূত

আপডেট টাইম : ১১:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০১৬