ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মুসলমানরা প্রত্যাখ্যান করায় বাতিল হলো বাইডেনের ইফতার আয়োজন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • ২১৩ বার

পবিত্র রমজানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইফতারের আয়োজন বাতিল করেছে হোয়াইট হাউস। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের যুদ্ধে বাইডেনের সমর্থন দেওয়ার প্রতিবাদে মুসলিম মার্কিনি তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।

বুধবার হোয়াট হাউস সূত্র জানিয়েছে, গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে সমর্থন দেওয়ার প্রতিবাদে বেশ কয়েকজন মুসলিম আমেরিকান ইফতারের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এ কারণে হোয়াইট হাউস ওই অনুষ্ঠান বাতিল করেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের সদস্যরা হোয়াইট হাউসের খাবারে অংশ নেওয়ার বিরুদ্ধে নেতাদের সতর্ক করার পর মঙ্গলবার এ অনুষ্ঠান বাতিল করা হয়।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্সের (সিএআইআর) উপপরিচালক অ্যাডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, প্রাথমিকভাবে যেতে রাজি হওয়া আমন্ত্রিতরাসহ অনেক লোক উপস্থিত না হওয়ার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

মিচেল বলেন, আমেরিকান মুসলিম সম্প্রদায় শুরুতেই বলেছিল যে হোয়াইট হাউসে গিয়ে খাবার গ্রহণ করা তাদের পক্ষে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হবে। কারণ গাজায় ফিলিস্তিনি জনগণকে অনাহারে রাখা ও তাদের হত্যা করার বিষয়ে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার সিএনএন ও এনপিআর জানায়, হোয়াইট হাউস একটি ছোট কমিউনিটি ইফতারের প্রস্তুতি নিচ্ছে।

কিন্তু এর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার হোয়াইট হাউস ঘোষণা দেয়, তারা শুধু মুসলিম সরকারি কর্মীদের জন্য খাবারের আয়োজন করবে এবং মুসলিম আমেরিকান সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তিত্বের সঙ্গে পৃথক বৈঠক করবে।

ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থনের কারণে আরব ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্রমবর্ধমান যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে তা প্রশমিত করার জন্য এই ইফতার অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

সমালোচকরা সতর্ক করে দিয়ে বলছেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যালট বাক্সে এই ক্ষোভ বাইডেনের জন্য বিপদ হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মুসলমানরা প্রত্যাখ্যান করায় বাতিল হলো বাইডেনের ইফতার আয়োজন

আপডেট টাইম : ১০:০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪