ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

কুবিতে মধ্যরাতে দু’গ্রুপের গোলাগুলিতে ছাত্রলীগ নেতা নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬
  • ২৯০ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে খালেদ সাইফুল্লাহ (২৮) নামে এক ছাত্রলীগ নেতা নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

১ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালনকে কেন্দ্র করে বঙ্গবন্ধু হলে এ ঘটনা ঘটে। খালেদ সাইফুল্লাহ কবি নজরুল হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং মার্কেটিং বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র।

শিক্ষার্থীরা জানান, ১ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালনকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলিফ ও ছাত্রলীগ নেতা ইলিয়াস সবুজ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে ছয়জন আহত হন। গুলিবিদ্ধ খালেদ সাইফুল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইফুল্লাহ ইলিয়াস সবুজের সমর্থক।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবুর রহমান জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বালনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত এক ছাত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

কুবিতে মধ্যরাতে দু’গ্রুপের গোলাগুলিতে ছাত্রলীগ নেতা নিহত

আপডেট টাইম : ০৯:৫৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬