ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভোট কারচুপির’ বিচার বিভাগীয় তদন্ত চান ইমরান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ১৩৯ বার

গত ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের বিচার বিভাগীয় তদন্ত চান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। ভোটে অনিয়মের বিরুদ্ধে বুধবার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছে পিটিআই। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং মহাসচিব ওমর আইয়ুব খানের দায়ের করা পিটিশনে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি), পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ(পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টি(পিপিপি) এবং এমকিউএম-পিকে এই মামলায় বিবাদী করা হয়েছে।

পিটিশনে সুপ্রিম কোর্টের কর্মরত বিচারকদের সমন্বয়ে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা।

পিটিআইয়ের দায়ের করা পিটিশনে এই কমিশন তদন্ত প্রকাশ না করা পর্যন্ত ফেডারেল এবং পাঞ্জাবে সরকার গঠনের সব কার্যক্রম অবিলম্বে স্থগিত রাখার দাবিও জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টকে এই কার্যক্রম ‘জাতির সর্বোত্তম স্বার্থ, এর নির্বাচনি আদেশ এবং সাংবিধানিক ব্যবস্থা মঞ্জুর  করতে বলেছে দলটি।

এতে আরও বলা হয়েছে, নির্বাচনের ফলে কারচুপি করা হয়েছে।  অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে ইসিপি।

এছাড়া ভোট জালিয়াতির বিষয়ে বিভিন্ন ভিডিও ক্লিপ,মিডিয়া রিপোর্ট এবং স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ার প্রেস বিবৃতির মত অসংখ্য প্রমাণ তাদের হাতে রয়েছে বলে জানিয়েছে পিটিআই।

পিটিশনে ইসিপির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আরও বলা হয়, এবারের নির্বাচনে জনগণের ম্যান্ডেট, সংবিধান ও গণতন্ত্রের প্রতি চরম অবহেলা ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভোট কারচুপির’ বিচার বিভাগীয় তদন্ত চান ইমরান খান

আপডেট টাইম : ০৪:৩২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪