ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • ১৫১ বার
সরকারি কোষাগার থেকে বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় থাকায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত মঙ্গলবার (১২ মার্চ) প্রেসিডেন্টের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট জারদারি রাষ্ট্রীয় খাজানার ওপর চাপ বাড়াতে চান না।

তাই তিনি প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য বেতন না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে লিখে  সদ্য শপথ নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও জানিয়েছেন তিনি মন্ত্রী হিসেবে বেতন নেবেন না। দেশকে যতভাবে পারা যায়  সেবা করার ইচ্ছা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন।গত রবিবার (১০ মার্চ) পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্ট পদ নিয়ে ভোট হয় শনিবার। এতে ৪১১ ভোট পান আসিফ আলি জারদারি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই মাত্র ১৮১ ভোট পান।
এরপর আসিফ আলি জারদারিকে জয়ী ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন আসিফ আলি জারদারি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বেতন নেবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

আপডেট টাইম : ১১:১৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪