ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর সঙ্গে এসবি কর্মকর্তাদের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • ১৪৮ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত গোয়েন্দা শাখার গোপন নথি’ প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার (৯ মার্চ) গণভবনে সাক্ষাৎ করেন তারা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার বলেন, প্রধানমন্ত্রী এই প্রকাশনায় তাদের অক্লান্ত পরিশ্রম ও মেধার স্বীকৃতি দিতে তাদের সাক্ষাতের ব্যবস্থা করেছেন।

এই প্রতিবেদন সম্পাদনে স্পেশাল ব্রাঞ্চের ২২ জন সদস্য সংশ্লিষ্ট ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ২০ জন সদস্য।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মাহবুব হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সমন্বয়ক ও কিউরেটর ড. মো. নজরুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গোপন নথি হলো পাকিস্তান আমলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সম্পর্কে গোয়েন্দা শাখার প্রতিবেদনের একটি সংগ্রহ। ১০ বছরেরও বেশি সময় আগ থেকে এই বইগুলো প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে শেষ হয় ২০২৪ সালে। এই প্রকাশনার সব খণ্ড প্রকাশ করেছে হাক্কানি পাবলিশার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রধানমন্ত্রীর সঙ্গে এসবি কর্মকর্তাদের সাক্ষাৎ

আপডেট টাইম : ১১:২৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪