ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এরদোগান-জেলেনস্কি বৈঠক, কী আলোচনা হলো দুই রাষ্ট্রপ্রধানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ১৫৬ বার

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান  ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক হয়েছে। আলোচনা শেষে এরদোগান জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে সম্মেলনের আয়োজন করতে তুরস্ক প্রস্তুত। খবর আল জাজিরার।

ইস্তাম্বুলে শুক্রবার এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। দুই বছর ধরে চলা যুদ্ধপরিস্থিতিতে মস্কো ও কিয়েভের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন এরদোগান। দুই দেশের মধ্যে শান্তি আলোচনায় তুরস্ক কী ধরনের সুবিধা সরবরাহ করতে পারে এরদোগান সে বিষয়ও উল্লেখ করেছেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সঙ্গে আমাদের একাত্মতা অব্যাহত রাখলেও আলোচনারভিত্তিতে যুদ্ধের অবসান ঘটাতে আমরা আমাদের কাজ চালিয়ে যাব।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। যদিও এরদোগানের শান্তি আলোচনার প্রস্তাবের বিষয়ে তিনি কিছু বলেননি।

তাছাড়া রাশিয়ায় ইউক্রেনের বন্দি সেনাদের মুক্তির ক্ষেত্রে এরদোগান যে চেষ্টা করেছেন তার জন্য জেলেনস্কি তাকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে রমজানের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়া পূর্ব জেরুজালেমের চলমান সহিংসতা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

গত ৭ অক্টোবরের পর গাজায় ইসরাইলের হামলায় ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজার ৪০২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এরদোগান-জেলেনস্কি বৈঠক, কী আলোচনা হলো দুই রাষ্ট্রপ্রধানের

আপডেট টাইম : ১১:৩৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪