ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএফইউজের সভাপতি নির্বাচিত মনজুরুল আহসান বুলবুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০১৬
  • ৩৬৩ বার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের উপনির্বাচনে মনজুরুল আহসান বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এই ফল ঘোষণা করা হয়। উপ-নির্বাচনে ডেইলি স্টারের সিটি এডিটর আব্দুল জলিল ভুঁইয়া এবং বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মঞ্জুরুল আহসান বুলবুল ইতোপূর্বে বিএফইউজের দুইবার সভাপতি ও তিনবার মহাসচিব নির্বাচিত হন।

উপনির্বাচনে ঢাকাসহ সারাদেশের চার হাজারেরও বেশি সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় তিন হাজার। একইদিনে ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নে এক হাজারেও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে বিএফইউজের সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে এ পদটি খালি হয়। সভাপতি পদে উপ-নির্বাচনের জন্য ২৬ জুন তফসিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের (আওয়ামী লীগ পন্থি) দুই বছর মেয়াদী কমিটিতে সভাপতি পদে আলতাফ মাহমুদ নির্বাচিত হন। চলতি বছর ২৪ জানুয়ারি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পদটি শূন্য হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএফইউজের সভাপতি নির্বাচিত মনজুরুল আহসান বুলবুল

আপডেট টাইম : ১১:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০১৬